শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলি, আহত বাংলাদেশি ভারতের হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিপন খলিফা নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে ভারতের নদীয়া জেলার হাঁসখালী খানাধীন রামনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

লিপন বাঘাডাঙ্গা গ্রামের আশরাফ খলিফার ছেলে।

ঝিনাইদহের খালিশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যায়। এসময় তারা ভারতের রামনগর বিএসএফ ক্যাম্পের টহল দলের সামনে পড়লে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে লিপন আহত হন। তাকে আহত অবস্থায় আটক করে ভারতীয় পুলিশে সোপর্দ করে বিএসএফ।

তিনি আরও জানান, বিকাল ৪টায় বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে ফ্লাগ মিটিংয়ে বাংলাদেশি নাগরিককে ফেরত চাওয়া হয়েছে। এ সময় বিএসএফ জানায়, পুলিশে সোপর্দের পর তিনি কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com