শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:০১ অপরাহ্ন

খুবিতে ছবি প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) তিন দিনব্যাপী ছবি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

তিনি বলেন, ক্যামেরায় যে ছবি তোলা হয় তা বাস্তবকে ধারণ করে, তুলে ধরে। ফটোগ্রাফি জীবনের কথা বলে, স্মৃতিকে ধরে রাখে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির’ (কেইউপিএস) আয়োজিত এ প্রদর্শনী ক্যাম্পাসের অদম্য বাংলা চত্বরের পশ্চিম পাশের খোলা জায়গায় অনুষ্ঠিত হচ্ছে।

কেইউপিএসের সহ-সভাপতি উজ্জল সাহা বলেন, এ ছবি প্রদর্শনীতে সরকারি-বেসরকারি ৬৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com