শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:০১ অপরাহ্ন

ধর্ষণ অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীনের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাহফুজুর রহমান শারদের তিন সহযোগী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। যাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন। এর সত্যতা যাচাইয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। কমিটি ওই ঘটনার সঙ্গে তিনজনের যুক্ত থাকার বিষয়টি সাময়িকভাবে নিশ্চিত করেছেন।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র বায়েজিদ আহমেদ প্লাবণ ও ইকতিয়ার রহমান রাফসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র তারেক মাহমুদ জয়।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি নগরীর কাজলার একটি ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করে অর্থনীতি বিভাগের ছাত্র মাহফুজুর রহমান শারদের বিরুদ্ধে। ধর্ষণের দৃশ্য সারদের পাঁচ বন্ধু মোবাইলে ধারণ করে ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। পরে ওই ছাত্রী বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com