শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দক্ষিণখান থেকে দুই শিশু ও নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে একটি বাড়ি থেকে দুই শিশু এবং এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার আনুমানিক সাড়ে ৫ টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারীর মরদেহ রয়েছে।

নিহত ওই অজ্ঞাত নারী বয়স ৪১ এবং দুই শিশুর বয়স হবে ১২ ও ৪ বছর। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, শিশু দুইটি ওই নারীর সন্তান। তবে, তাৎক্ষণিকভাবে নিহদের নাম ও পরিচয় জানা যায়নি।

দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি ওই বাসা থেকে দুই শিশু ও এক নারীসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বিষয়ে জানতে ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি শুনেছি। কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে না জেনে বিস্তারিত বলা সম্ভব নয়। আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com