শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীতে ইয়াবাসহ একাধিক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী শিবপুর বংশিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মোমেন মিয়া (৩৪) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১0৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
নরসিংদী গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।
নগরকন্ঠ.কম/এআর