শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ায় কলেজছাত্র হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।

রোববার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া শহরের চৌড়হাস আদর্শপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫), এরশাদ নগর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মাহাতাব উদ্দিনের ছেলে সুজন (২২), পূর্ব মজমপুর এলাকার নান্নু ড্রাইভারের ছেলে শাহরিয়ার নাইম রাব্বি (২৪) এবং চৌড়হাস ফুলতালা এলাকার কোহিনুরের ছেলে পিয়াস (২৫)।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর পূর্ব শক্রতার জের ধরে কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র পলাশকে আসামিরা কুপিয়ে আহত করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত পলাশের মা সেলিনা বেগম ছয় আসামির নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৬ জুন তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। চার আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন। মামলার অপর দুই আসামি রনি ও ফয়সালের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com