শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

জাবিতে বায়োটেক ফেস্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়োটেক ক্লাবের আয়োজনে ‘বায়োটেক ফেস্ট ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় উপ-উপাচার্য বলেন, ‘মানুষের খাদ্য ও পুষ্টি পূরণে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্য অর্জন করা বর্তমান শতকের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এ লক্ষ্য পূরণে জীববিজ্ঞানের সকলকে একযোগে কাজ করতে হবে।’

জীব-প্রযুক্তি ও মানব কল্যাণে এ বিভাগের শিক্ষক ও গবেষকদের নিরলস প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক নাথুরাম সরকার, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি শরীফ হোসেন ও বায়োটেক ক্লাবের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ছয় শত শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com