শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

খুলনায় দুর্বৃত্তদের হামলায় স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় দুর্বৃত্তদের লাঠির আঘাতে আল ফায়েদ (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় নেওয়ার পথে ফায়েদের মৃত্যু হয়। নিহত ফায়েদ নগরীর চাঁনমারী এলাকার শওকত আলমের ছেলে। এ ঘটনায় শুভ (১৮) নামে আরো এক ছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে।

তারা দু’জনই নগরীর বিকে ইউনিয়ন স্কুলের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে হাসিব নামে একজনকে আটক করেছে।

পুলিশ জানায়, গত রোববার রাতে নগরীর চাঁনমারী বাজার এলাকায় দু’পক্ষের দ্বন্দ্বের জের ধরে ফায়েদের মাথায় লাঠি দিয়ে ও শুভকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ফায়েদের মাথায় গুরুতর আঘাত লাগায় প্রথমে তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সোমবার সকালে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এছাড়া শুভ আহত অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি রয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, গত রবিবার রাতে প্রতিপক্ষের হামলায় নগরীর চাঁনমারি এলাকায় আল ফায়েদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com