শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর মোহনপুরে বিয়ের প্রলোভনে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আব্দুল হাকিম মণ্ডলকে (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রীর বাবা রবিবার রাতে মোহনপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। রাতেই পুলিশ আসামিকে গ্রেফতার করে।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এদিন সকালে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

পুলিশ জানায়, মোহনপুর উপজেলার একটি মাদ্রাসায় ৯ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে (১৬) একই গ্রামের শামসুল মণ্ডলের ছেলে আব্দুল হাকিম মণ্ডল বিয়ের প্রলোভনে গত ২০ জানুয়ারি দুপুরে কামাল হোসেনের পান বরজে ধর্ষণ করে। ঘটনার পর থেকে বিয়ের জন্য আব্দুল হাকিম মণ্ডলকে চাপ সৃষ্টি করলে সে বিয়ে করতে অস্বীকার করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, রবিবার রাতে ভিকটিমের বাবা থানায় মামলা দায়ের পর রাতেই আসামি আব্দুল হামিক মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com