শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাতক্ষীরার তালা উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেছে শিশু মোহনা পালের (৭)। মঙ্গলবার উপজেলার শ্রীমন্তকাটির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহনা পাল (৭) শ্রীমন্তকাটি গ্রামের শংকর পালের মেয়ে। সে স্থানীয় সানরাইজ প্রিক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
তালা থানার ওসি মেহেদি রাসেল জানান, মোহনা মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় বটতলায় আসার পরই একটি ইজিবাইক তাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে সে পড়ে গিয়ে বুকে গুরুতর আঘাত পায়। তাকে দ্রুত তালা নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নগরকন্ঠ.কম/এআর