শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

রংপুর মেডিকেলের করোনা ইউনিট থেকে ছাড়া পেলেন সেই চীনা নারী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ না পাওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন জাংওই (৩৭) নামের এক চীনা নাগরিক।

সর্দি ও জ্বর নিয়ে রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হয়েছিলেন জাংওই। ভর্তি হওয়ার পর তাকে হাসপাতালে আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে নেয়া হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন করোনা ভাইরাস সংক্রান্ত গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. দেবেন্দ্রনাথ সরকার জানান, চীনা নাগরিকের ব্যাপারে আইইডিসিআরে খবর হয়। তারা রংপুরে এসে তার শরীর এর নমুনা সংগ্রহ করে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা দেখা যায়- তার শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ না পাওয়ায় তাকে রিলিজ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির নোমান জানিয়েছিলেন, জাংওই নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি চাইনিজ কোম্পানিতে কর্মরত আছেন। হাসপাতালে ভর্তি হওয়া ওই চীনা নাগরিক গত ৪ ফেব্রুয়ারি চীন থেকে ইপিজেডে আসেন। তার শরীরের নমুনা সংগ্রহের জন্য ইতিমধ্যে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়।

এর আগে এই করোনা ইউনিটে চীন ফেরত তিন শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। আইইডিসিআরে তাদের শরীরের ঘাম লালা রক্ত পরীক্ষা করে করো না ভাইরাস সংক্রান্ত কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com