শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

টাঙ্গাইল বার সমিতির নির্বাচনে আ’লীগের নিরঙ্কুশ বিজয়

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আ’লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এই প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা যুগ্মসম্পাদকসহ মাত্র তিনটি পদে বিজয়ী হন।

বৃহষ্পতিবার উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি আবুল কাশেম, সহসভাপতি হারুন-অর-রশিদ ও সেকান্দার আলী, সাধারণ সম্পাদক এ. কে. এম. নাছিমুল আক্তার, লাইব্রেরী সম্পাদক নজরুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান (হাবিব), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনিতা সরকার এবং নির্বাহী সদস্য সাদত সাত্তার চাকলাদার, সুমন কুমার আর্য্য, জ্যোৎস্না খানম, কামরুল ইসলাম স্বপন ও মোহাম্মদ জিয়ারত আলী।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন- যুগ্মসম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক খান এবং নির্বাহী সদস্য আজিম উদ্দিন ও শফিকুল ইসলাম।

টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি টাঙ্গাইল বার সমিতির নির্বাচনে আ’লীগের মনোনিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com