শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

জলসীমায় অনুপ্রবেশ করায় ২৪ শ্রীলঙ্কান জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ২৪ জন শ্রীলঙ্কান জেলেকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয় সাংবাদিকদের জানানো হয়। এ সময় ওই জেলেদের কাছ থেকে চারটি ফিশিং বোট, ইঞ্জিন ও মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল জানান, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com