শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের টঙ্গী শহরের মিলগেইট নামাবাজার এলাকায় শনিবার দুপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে প্রথমে একটি গুদামে আগুন লাগে। মুহূতে তা আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

টঙ্গী, ঢাকার উত্তরা এবং পূর্বাঞ্চল ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুন পুরো নিয়ন্ত্রণে আসার পর বলা যাবে কয়টি গুদাম পুড়েছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মানিকুজ্জামান জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ নিরূপণ করা যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com