শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

আকবর ও হৃদয়কে নাগরিক সংবর্ধনা দিল রসিক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে জয়ী রংপুরের কৃতী সন্তান অধিনায়ক আকবর আলী ও জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন মুহতাসিন আহমেদ হৃদয়কে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তাদের নাগরিক সংবর্ধনা প্রদান করে রংপুর সিটি কর্পোরেশন।

সংবর্ধনার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর কৃতী খেলোয়াড় আকবর আলীর পিতা মোস্তফা মিয়া ও মুহতাসিন আহমেদ হৃদয়ের পিতা ফরহাদ হোসেনসহ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মানী প্রদান করা হয়।

পরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা দুই কৃতী খেলোয়াড়ের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন। তার পরই জাতীয় পার্টি, ছাত্রসমাজ, যুব সংহতিসহ নগরীর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, সচিব রাশেদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, প্যানেল মেয়র সামছুল হক, মাহামুদুর রহমান টিটু, সংবর্ধনা কমিটির আহ্বায়ক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেকেন্দার আলী, কাউন্সিলর রহমতুল্লা বাবলা, মাহাবুবুর রহমান মঞ্জু, হারাধন রায়, মনোয়ারা সুলতানা মলি, রংপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ বাবু, পীরগাছা আবদুল করিম মিঞা বিএম কলেজের অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু ও মনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বাংলার চোখের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফি, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির, ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ প্রমুখ।

রংপুর তথা বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে রংপুরের যে সব ক্রীড়াবিদ ও খেলোয়াড় নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাচ্ছেন তাদের প্রতিকৃত অভিজ্ঞতা প্রকাশ করে রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তার বক্তব্যে বলেন, আমরা তাদের পাশে আছি।

তিনি বলেন, মুজিব বর্ষের ক্ষণগণনাকালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে রংপুরের কৃতী সন্তান অধিনায়ক আকবর আলীর হাত ধরে বিশ্বকাপে জয় পেয়েছেন দেশবাসী। এ জয় রংপুরবাসীর পক্ষ থেকে দেশবাসীকে মুজিব বর্ষের প্রথম উপহার।

এ সময় রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুই কৃতী খেলোয়াড়ের বাড়ির পানির বিল ও হোল্ডিং ট্যাক্স আজীবনের জন্য মৌকুফ করে দেয়া হয় এবং প্রতি মাসে আকবর আলী ও মুহতাসিন আহমেদ হৃদয়কে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাসিক ৫ হাজার টাকা করে সম্মানী প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com