রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সোনামনিদের টিফিনে ঝুরি চিকেন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সকালের নাস্তায় প্রিয়জনদের জন্য তৈরি করতে পারেন ঝুরি চিকেন। এ ছাড়া শিশুদের টিফিনে বা অফিসের হালকা খাবার খেতে চাইলে তৈরি করতে পারেন এ খাবার।

চিকেন ফ্রাই সাধারণত আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকি। তবে আপনি চাইলে মজাদার এই খাবার ঘরেই তৈরি করতে পারেন।

এ ছাড়া বিকালের নাস্তায় চায়ের সঙ্গে খেতে পারেন ঝুরি চিকেন।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ঝুরি চিকেন…

উপকরণ

চিকন করে কাটা মুরগি– ২ কাপ, আদা-রসুন পেস্ট- ১ চাম, লবণ-স্বাদমতো, গোলমরিচের গুঁড়া- আধ চা চামচ, ময়দা- আধা কাপ, বিস্কুটের গুঁড়া- ১ টেবিল চামচ, ডিম- একটি ও তেল- ২ কাপ (ভাজার জন্য)।

প্রণালি তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে মেরিনেট করে রাখুন ২০ মিনিট। এর পর তেল পর্যাপ্ত গরম করে মচমচে করে ভেজে তুলুন ঝুরি চিকেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com