শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বাবা হত্যায় ছেলেসহ চারজনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধ আব্দুল আওয়াল (৭০) হত্যা মামলায় ছেলেসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। এছাড়াও আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মির্জাপুর উপজেলার বাংগুরী দক্ষিণপাড়া গ্রামের নিহতের ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিম উদ্দিন (৪০), একই গ্রামের জসিম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪০) এবং মীর কুটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫)। দণ্ডপ্রাপ্ত সকলেই পলাতক রয়েছেন। মামলার অপর অভিযুক্ত আব্দুল আওয়াল (৪০) বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় পুলিশ তাকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

মির্জাপুর থানায় দায়ের করা মামলার বিবরণে জানা যায়, গত ২০১৩ সালের ৩০ জুন রাত একটার দিকে নিজ বাড়িতে খুন হন আব্দুল আওয়াল। পরে নিহতের ছেলে আসাদুজ্জামান মিয়া বাদি হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে আসাদুজ্জামান মিয়াকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, পিতার সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে অন্যদের সহায়তায় তাকে প্রথমে শ্বাসরোধ করে পরে ব্লেড দিয়ে গলাকেটে হত্যা করে।

ওই বছরের ১ জুলাই মির্জাপুর থানার তৎকালীন এসআই শ্যামল কুমার দত্তের তদন্তে হত্যায় জড়িত নিহতের ছেলে আসাদুজ্জামান মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। পাঁচ আসামির মধ্যে দুইজন আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে। মামলা অপর দুই আসামি হত্যার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com