শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

রাজশাহীতে আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে সাত দিনের আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহীর কালেক্টরেট মাঠে মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।

সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। অনেক অপ্রচলিত খাতে উন্নয়ন করছে বর্তমান সরকার। দেশে জাহাজ তৈরি হচ্ছে, এন্ড্রয়েড মোবাইল তৈরি হচ্ছে। এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের বেশি বেশি সম্পৃক্ত করতে হবে। কম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর পুলিশের কমিশনার হুমায়ুন কবির ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মো. আব্দুল মান্নান।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় ৭০টি স্টল অংশ নিয়েছে। আগামী ২ মার্চ পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com