শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ার ভেড়ামারা শহরের উত্তর রেলগেট এলাকায় খুলনা-ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৬৩ আপ) ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাজু (৪৮) ভেড়ামারা শহরের ফারাকপুর এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শাহাজালাল বলেন, উত্তর রেলগেট এলাকায়র রাজু নামে একজন ট্রেনে কেটে মারা গেছে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে জিআরপি থানাকে অবগত করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com