বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষা নিয়ে বর্তমান সরকারের বিশাল চিন্তা ভাবনা আছে। শিক্ষা ব্যবস্থার গিয়ার পরিবর্তন করা হবে। শিক্ষা ব্যবস্থাকে কেরানি তৈরির উৎস কিংবা কেরানি নির্ভর প্রতিষ্ঠান না বানিয়ে বিজ্ঞানভিত্তিক ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, একটি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী রাখা যাবে না। প্রয়োজনে কলেজ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হবে। এর জন্য প্রতি জেলাতেই মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের দৌড়ে রয়েছে। সম্পদ সীমিত হলেও দেশের এই উন্নয়নের ধারা থামবে না। আমরা উন্নয়নের দৌড়ে ছুটছি, মুক্তিযুদ্ধে যাওয়ার আগে অনেকেই ভেবেছিল আমরা পারব কি-না, আমরা পেরেছি।
তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি আর থেমে থাকা যাবে না। যদিও আমাদের অনেক কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা কম পয়সার রাষ্ট্র তবু এ দেশ এগিয়ে যাবে।
উত্তরণবার্তা/এআর
নগরকন্ঠ.কম/এআর