বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা শেষে পিকনিকে গৌরীপুরের ৭ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : এসএসসি ও সমমান পরীক্ষা শেষে নেত্রকোনায় পিকনিকে গিয়ে সড়ক দুর্ঘটনায় গৌরীপুরের সাত শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকউরগড়া ইউনিয়নের শান্তিপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন ও পরে ৫ জনসহ মোট সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০-১২ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

জানা যায়, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সদ্যসমাপ্ত এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শালীহর এ. মোতালেব বেগ দাখিল মাদ্রাসা ও ভোকেশনালের ৪৬ জন পরীক্ষার্থী শনিবার নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকে যায়।

শালীহর এ. মোতালেব বেগ দাখিল মাদ্রাসার সুপার মো. আবদুর রাজ্জাক জানান, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে পিকনিকে গিয়েছে বলে শুনেছি। তবে এটা আমাদের প্রতিষ্ঠানের অনুমোদিত বা আমাদের অবগত করে যায়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com