বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লায় সংঘবদ্ধ প্রতারক চক্রের এক হোতাকে গেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার গভীর রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকা থেকে কামাল আহমেদ নামে ওই হোতাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র্যাবের কর্মকর্তা মেজর তালুকদার নাজমুছ সাকিব।
নগরীর শাকতলা এলাকায় র্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তারকৃত কামাল আহমেদের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল এবং অর্থ লেনদেনের কাজে ব্যবহৃত দুটি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, বেশ কিছু দিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করে আসছিল সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্র। ভূক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মাঠে নামে র্যাব সদস্যরা। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল আহমেদ চাঁনপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি এবং তার সহযোগীরা দীর্ঘদিন বিভিন্ন ব্যক্তির বিকাশ একাউন্ট ব্যবহার করে সরকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিকট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিচয় দিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করে আসছিলেন।
একইভাবে প্রতারণার অভিযোগে ২০১৮ সালের ২৪ জুলাই তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তিনি জামিনে বেরিয়ে আবার প্রতারণার কাজে সম্পৃক্ত হন। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানায় র্যাব।
উত্তরণবার্তা/এআর
নগরকন্ঠ.কম/এআর