বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

আড়াইহাজারে গাঁজা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আড়াইহাজারে গাঁজা পাচারকালে পাচারকারীর কাছ থেকে ৩ কেজি গাঁজা ছিনতাই হয়েছে। এ ব্যাপারে গাঁজা বহনকারী ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি নামকস্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশনন্দী ফেরিঘাট থেকে সিএনজিযোগে শাহাজালাল (১৮) এবং ইব্রাহীম (২০) নামে দুই যুবক একটি ব্যাগে ৩ কেজি গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিল। জালাকান্দি এলাকায় পৌঁছালে ৪-৫জন যুবক সিএনজির গতি রোধ করে ব্যাগের ভিতরে থাকা গাঁজা ছিনিয়ে নিয়ে যায়।

গাঁজা বহনকারী শাহাজালাল ও ইব্রাহীম সিএনজি চালককে এ ঘটনার সঙ্গে জড়িত বলে ঝগড়ায় লিপ্ত হয়। তখন সিএনজি চালক কৌশলে তাদের আড়াইহাজার সিএনজি স্ট্যান্ডে এনে চড়-থাপ্পর দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা জানান, ২ হাজার টাকার বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়ার আলী আহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীর ৩ কেজি গাঁজা ঢাকার বিশ্বরোড এলাকায় পৌঁছানোর কথা ছিল।

আটককৃত শাহজালাল ব্রাহ্মণবাড়িয়া সদরের বশি মিয়ার ছেলে এবং ইব্রাহীম একই জেলার আশুগঞ্জ থানার তাড়ুয়া গ্রামের কাদির মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com