বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

গোপালগঞ্জে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগরে এ দুর্ঘটনাটি ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছে। পুলিশ নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ওসি মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ঘটনাস্থলে তিন যাত্রী মারা যান। দগ্ধ প্রাইভেটকারের দুই যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com