বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাগুরা সদর উপজেলার রাউতড়া নামকস্থানে সড়কের পাশ থেকে মঙ্গলবার সকালে মৃত উটপাখি উদ্ধার করেছে এলাকাবাসী। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, সকালে কে বা কারা সড়কের পাশে বিরাট একটি মৃত উটপাখি ফেলে রেখে যায়। উটপাখিটি দেখতে মানুষ ভীড় করে। তবে কারা কি কারণে উটপাখিটি ফেলে রেখে গেল তা জানা যায়নি।
নগরকন্ঠ.কম/এআর