বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ায় জামায়াতের নারীসহ ২৭ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ায় একটি বাড়িতে গোপন বৈঠক চলাকালে জামায়াতের রোকন ও নারী জামায়াত কর্মীসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ জিহাদি বই,সিডি ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (৪ মার্চ) বিকালে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় জামায়াতের রোকন মাহবুবুর রহমান ও তার স্ত্রী নাসিমা খাতুনসহ অপর ২৫ জন নারী জামায়াত কর্মীকে আটক করা হয়। অভিযানকালে আটকৃকতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, নগদ ৯ হাজার ৯২৩ টাকা, ১৭টি মোবাইল ফোন, ৪টি সিডি, জামায়াতের গঠনতন্ত্রসহ বিভিন্ন ধরনের বই উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবী আটককৃতরা সবাই জামায়াতে ইসলামের সক্রিয় নেতা-কর্মী এবং তারা নাশকতার পরিকল্পনা করছিল। এরা সবাই কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে বলে ওসি গোলাম মোস্তফা জানান।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (প্রশাসন ও অপরাধ) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতরা সবাই জামায়াতের সক্রিয় নেতা-কর্মী এবং তারা নাশকতার পরিকল্পনা করছিল বলেও তিনি জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com