বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

তানোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর তানোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। উপজেলার বিনোদপুর মোড়ে বুধবার (৪ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে তানোর থানার এসআই রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন, উপজেলার প্রাণপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২০) ও একই গ্রামের সামসুদ্দিনের ছেলে ফরিদ (২৫)।

রেজাউল ইসলাম বলেন, ওই দুইজন মোটর সাইকেল করে যুগিশো থেকে বিনোদপুর মোড়ের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি আম গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রামেকে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টায় তারা মারা যান।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সেহেতু রাজশাহীর রাজপাড়া থানা এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তবে আমাদের কাছে এ নিয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিবো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com