বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ধামরাইয়ে গোরস্থানে কঙ্কাল গাছে ঝুলিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা!

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার ধামরাইয়ে গোরস্থান থেকে স্ট্রোকে মারা যাওয়া মানুষের ৪টি কঙ্কাল চুরি হয়েছে। ১টি কঙ্কাল গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

পাঁচটি কঙ্কালের মধ্যে ২টির পরিচয় পাওয়া গেছে। একটি হল ৭ মাস পূর্বে স্ট্রোক করে মারা যাওয়া ট্রটোইল গ্রামের বাসিন্দা মো. নুরু দফতরীর ছেলে মো. আইয়ুব আলীর ও অপরটি ৬ মাস পূর্বে মারা যাওয়া বৃদ্ধা কমলা বেগমের। বাকি ৩টি কঙ্কালের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে জানানো হয়েছে।

মঙ্গলবার দিনগত গভীর রাতে মানবিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া পূর্বপাড়া এলাকায়। ভোর হতে দিনভর এলাকার হাজার হাজার উৎসুক মানুষ ওই কবরস্থান এলাকায় ভিড় করেন।

স্থানীয় মো. আবুল হাসেম জানান, ফজরের আজানের পর কাজে যাওয়ার সময় গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। কাছে গিয়ে দেখেন ওটি কঙ্কাল, তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। জানাজানি হলে হাজার হাজার মানুষ কবরস্থানে এসে ভিড় জমান।

স্থানীয় সাউদিয়া মার্কেটের স্বাত্বাধিকারী মো. শহিদুল ইসলাম শহিদ জানান, ভোরবেলা পথচারীর আলোচনা থেকে বিষয়টি সম্পর্কে জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে এ দৃশ্য দেখে মনটা খুবই খারাপ হয়ে যায়।

ইউপি সদস্য মো. আলী হোসেন জানান, কঙ্কাল চোরদের খুঁজে বের করে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

বালিয়া ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন বলেন, এমন অমানবিক কাজ যারা করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রাসেল মোল্লা বলেন, কঙ্কাল চোরচক্রের সদস্যরা পাড় পাবে না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com