বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

বাসচাপায় প্রাণ গেল দাদা ও নাতির

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর বাগমারা উপজেলায় বাসচাপায় দাদা ও নাতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মুরারীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাবেদ আলী (৬৬) এবং তার নাতি আবদুল্লাহ (৭)। উপজেলার মুরারীপুর গ্রামেই তাদের বাড়ি। জাবেদ ব্যাটারি চালিত ভ্যানচালক।

বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, দাদার ভ্যানে শিশু আব্দুল্লাহ যাচ্ছিলো। এ সময় ভবানীগঞ্জ থেকে আত্রাইগামী একটি বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দাদা-নাতি নিহত হন। তবে ভ্যানে অন্য কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাস ও চালককে আটক করে পুলিশে দিয়েছে। তবে চালকের সহকারী পালিয়ে গিয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য দাদা-নাতির মরদেহ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com