বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহাসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চসিকে দলীয় মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী পরিচালনা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
কমিটির সদস্যরা হলেন- মীর নাসির উদ্দীন, রোজী কবির, গোলাম আকবর খন্দোকার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, এস এম ফজলুল হক, জাফরুল ইসলাম চৌধুরী, মাহবুবুর রহমান শামীম, এ এম নাজিমউদ্দীন, আবু সুফিয়ান ও আবুল হোসেন বক্কর।
এই কমিটি প্রয়োজনে এক বা একাধিক নেতাকে কো-অপ্ট করতে পারবেন বলেও চিঠিতে জানানো হয়।
প্রসঙ্গত, ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম চট্টগ্রামের সব কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হবে।
নগরকন্ঠ.কম/এআর