বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে বাসা থেকে নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার কেরানীগঞ্জের একটি ফ্লাট বাসা থেকে ফরিদা আক্তার (৩০) নামে এক তালাকপ্রাপ্ত নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে অমৃতপুর এলাকার জনৈক দোলেনের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের মা সামসুন্নাহার জানান, ফরিদা উচ্চশিক্ষিত ছিলেন। বিয়ের পর একপর্যায়ে ফরিদার মানসিক সমস্যা দেখা দেয়। এ নিয়ে সাংসারিক কলহ দেখা দেয়ায় ৩ মাস পূর্বে স্বামী ফরিদাকে ডিভোর্স দেয়।

এরপর তিনি একাই থাকতেন। মানসিক অসুস্থতার কারণে দুপুরে বাসার ভেতর তিনি নিজের শরীরে নিজেই আগুন দিয়ে আত্মহত্যা করেছে।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই জমিনুর রহমান জানান, স্বামী পরিত্যক্তা ফরিদা আক্তার ওই বাড়ির দ্বিতীয় তলার একটি বাসা ভাড়া নিয়ে একা থাকতেন। তিনি নিজেই শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com