বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

নায়িকা মাহির ফুটবল খেলায় নাকইল ক্লাব বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে রাজশাহীর তানোরে নায়িকা মাহিয়া মাহির উদ্যোগে ‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট’।

মুজিবশতবর্ষ উপলক্ষে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির উদ্যোগে দুই দিনব্যাপী এ খেলায় নাকইল স্পোটিং ক্লাব বিজয় অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শুরু হয় ফাইনাল খেলা। সন্ধ্যা পর্যন্ত কোনো দল গোল দিয়ে খেলা শেষ করতে পারেনি।

তবুও খেলায় লড়াই হয় দর্শকের নজর কাড়ার মতো। ফলে রেফারির সিদ্ধান্তে ট্রাইবেকারে শূন্য এক গোলে খেলা শেষ হয়। এক গোল বেশি দিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন নাচোল উপজেলার নাকইল স্পোটিং ক্লাব।

নায়িকা মাহির পক্ষ থেকে ও খেলা পরিচালনা কমিটির উদ্যোগে ক্লাবটিকে পুরস্কার হিসেবে দেয়া হয় একটি হিরো মোটরবাইক। আর রানার-আপ হিসেবে দ্বিতীয় পুরস্কার পেয়েছে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট ক্লাব।

তাদের পুরস্কার হিসেবে দেয়া হয় ফ্রিজ। আয়োজন করেছেন মুন্ডুমালায় মাহির গড়া একটি অরাজনৈতিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবক সংগঠন (স্বপ্ন)।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com