বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে রানি ভিক্টোরিয়ার ছবি মুদ্রিত ২০০ বছরের পুরোনো ৩২টি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুদ্রাগুলো উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, বাড়ি নির্মাণের সময় চার জন নির্মাণ শ্রমিক এই ৩২টি মুদ্রা পায়। পরে বিষয়টি পুলিশ জানতে পেরে ঐ চার শ্রমিকের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত তিনটি মুদ্রার গায়ের একপাশে ইস্ট ইন্ডিয়া কম্পানি ওয়ান রুপি, ২৯টি মুদ্রার গায়ে রানি ভিক্টোরিয়ার ছবিসংবলিত ও ভিক্টোরিয়া কুইন ও ভিক্টোরিয়া ইমপ্রেস লেখা আছে। মুদ্রাগুলোর প্রত্নতাত্ত্বিক মূল্য থাকার কারণে এগুলো প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে।
নগরকন্ঠ.কম/এআর