বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬জন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুরা কালিসীমা এলাকার যমুনা ব্রিকফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক সোহান (২০), হারুন মিয়া (৪০), শাকিল মিয়া (২৫), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন মিয়া (১৯)। আহতরা হলেন, শাহিন (৩০), বিজয় (২২), আবির (৩৫) ও জিসান (২৫)।

বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরা কালিসীমা এলাকায় নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মাইক্রোবাস ও সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটিতে আগুণ ধরে যায়। এতে মাইক্রোবাসে থাকা ১০ যাত্রীর মধ্যে ৬জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত হন অপর ৪যাত্রী। দুর্ঘটনায় আহতদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com