বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ শতাধিক বিচারপতি।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে অন্য বিচারপতিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন এবং সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা ও দায়রা জজ অমিত কুমার দেসহ স্থানীয় বিচারকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সুপ্রিম কো্র্ট কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের শতাধিক বিচারপিত টুঙ্গিপাড়ায় আসেন।
নগরকন্ঠ.কম/এআর