বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

হবু বধূর কাছে পৌঁছানোর যাত্রা থেমে গেল মাঝপথে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আয়োজনটা ছিল হবু বধূকে আংটি পরানোর। বর ঢাকায় কর্মরত আব্বাস উদ্দিনের ছেলে ইমন খান। বিয়ে ঠিক হয় কয়েক দিন আগে।

শুক্রবার ভোরে নারায়াণগঞ্জের ফতুল্লা থেকে পরিবারের সদস্যরা ভাড়া করা মাইক্রোবাসে যাচ্ছিলেন সিলেটের সুনামগঞ্জের দিরাইয়ে বৌকে আংটি পরাতে। কিন্তু সেই যাত্রা থেমে গেল ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁওয়ে।

তাদের বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে আগুন ধরে যায়। এতে নিহত হয় ইমন খানসহ সহযাত্রী আত্মীয়-স্বজনরা। ইমন খানের বিয়ের আংটি আর পরা হবে না সেই হবু বধূর।

দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন, ইমন খানের বাবা আব্বাস উদ্দিন, তাদের আত্মীয় রাজীব, মহসিন, রাব্বী, আসমা ও সুমনা, ইমরান, খাজিদা ও খাদিজার শিশু কন্যা। এদের মধ্যে সুমনা ও নিহত খাদিজার শিশু কন্যার মৃত্যু হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। অন্য আটজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, মাইক্রোবাসে থাকা ১২ জনের মধ্যে ১০ জন মারা গেছে। দুইজন চিকিৎসাধীন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com