বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি অনুষ্ঠান করেছে করে ঢাকায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাস।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিদের অংশগ্রহণে সকালে বর্ণাঢ্য র্যালি হয়।
অনুষ্ঠানে আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আলমেহিরি, উপমিশন প্রধান আব্দুল্লাহ আলী আলহামুদি, ঢাকায় মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ শামসেইদিন, ওমান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, তাইব সেলিম আল আওয়ি, লিবিয়া দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রউমাহ এ আর ইয়াহি এবং ঢাকায় অন্যান্য আরব দেশের মিশন প্রধানরা, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, এমিরেটস এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউএই’র রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের অগ্রগতিতে আমরা বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই। দুই দেশের সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি মজবুত। এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার নীতির ওপর প্রতিষ্ঠিত।
নগরকন্ঠ.কম/এআর