বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

‘ইসলামের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে ‘ইসলামের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এটি লিখেছেন মাওলানা মোহাম্মদ মাকছুদ উল্লাহ।

শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় রাজশাহীর রাইফেল ক্লাব নানকিং কনভেনশন হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, বঙ্গবন্ধু ইসলামের বিধান কতটা মেনে চলতেন, বইটিতে সেসব তথ‌্য তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর জীবনে ইসলামের প্রতিটি দিক প্রতিফলিত হয়েছে। এরপরও বঙ্গবন্ধু ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেছা তালুকদার, নগরীর শাহ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ‌্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ। জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বইটির লেখক মাওলানা মোহাম্মদ মাকছুদ উল্লাহ বলেন, বঙ্গবন্ধু ইসলামকে কীভাবে অনুসরণ করতেন, কীভাবে ইসলামের বিধান মেনে চলতেন, সেগুলো বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি। ইসলামের মৌলিক বিষয় বা আকিদা মেনে চলতেন বঙ্গবন্ধু। এই বই লেখায় কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। যেটি সঠিক সেটাই তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর প্রেরণা নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে বাঙালি কখনো পরাজিত হবে না। বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com