বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

জয় বাংলা কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঐতিহাসিক ৭ই মার্চের জয় বাংলা কনসার্টের উচ্ছ্বাস-আনন্দে মেতে উঠেছেন তরুণরা। শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে এই কনসার্টে রাজধানীর বাইরের জেলা থেকেও কনসার্টে এসেছেন বহু তরুণ।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কনসার্ট শুরুর পর দুপুর সোয়া ৩টার দিকে ‘আরেকটা রক ব্যান্ডের’ গান চলার সময় স্টেডিয়ামের এক প্রান্তে নেচে-গেয়ে হই-হুল্লোড় করতে দেখা যায় একদল তরুণকে। কনসার্ট শুরুর আগে থেকে আর্মি স্টেডিয়ামে এসে উপস্থিত হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাত শিক্ষার্থী।

তাদের একজন অনন্ত গণমাধ্যমকে বলেন, ‘বিভাগের ছোট ভাই-বোনদের নিয়ে এসেছি। এ ধরনের কনসার্টে অনেক মজা হয়। আমরা শেষ পর্যন্ত উপভোগ করতে চাই।’

কনসার্টের শুরুতেই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের একাংশ- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শোনানো হয়।

সিআরআইর ট্রাস্টি ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, সন্ধ্যায় প্রদর্শন হবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের হলোগ্রাফিক প্রজেকশন। ঐতিহাসিক সে ভাষণের ২৩টি বাক্য বাছাই করে নির্মিত হয়েছে এই প্রজেকশন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com