বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের কমিটি সংগঠন পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক মো. রকিবুজ্জামান পলাশ শনিবার স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ববির বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা, কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির প্রলোভন দেখিয়ে ছাত্রছাত্রীদের নিকট থেকে অর্থ আত্মসাৎ ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যায়। এছাড়া সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন মানিক নিয়মিত ছাত্রত্বের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় ওই কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নতুন কমিটি গঠনের লক্ষে পদ-প্রত্যাশীদের আগামী ১০ মার্চের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জীবনবৃত্তান্ত প্রদানের জন্য বলা হয়েছে। প্রকৃত যোগ্য ও সৎ ছাত্রছাত্রীদের নিয়ে দ্রুতই নতুন কমিটি গঠন করা হবে বলে তারা জানিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com