বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
?????????????????????? নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে বিদ্যুৎ বিল দিতে আসেন বৃদ্ধ আবুল হাশেম (৫৫)। কিন্তু তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারলেন না। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে সিএনজির ধাক্কায় নিহত হন তিনি।
রোববার বেলা ১১ টার দিকে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের সিদলদ মিজি বাড়ির বাসিন্দা।
হাজীগঞ্জ থানার এসআই নুরে আলম বলেন, বাকিলা বাজারে বিদ্যুৎ বিল দিতে আসে আবু হাশেম। সড়ক পার হতে গিয়ে হাজীগঞ্জগামী একটি সিএনজির ধাক্কায় মারাত্মক আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানা ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, সিএনজিটি জব্দ করা হয়েছে। চালক সাকিবকে আটক করা হয়।
নগরকন্ঠ.কম/এআর