বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ মার্চ) মুকসুদপুরের উত্তর জলিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- খোকন মণ্ডলের মেয়ে শশি মণ্ডল (৩) ও বিপুল মণ্ডলের মেয়ে শ্রীজা মন্ডল (৩)।
মুকসুদপুরের সিন্ধিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল বশার জানিয়েছেন, রোববার দুপুরের দিকে দুই চাচাতো বোন বাড়ির উঠানে খেলছিল। বিকেল ৩টার দিকে পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করে পাননি। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী স্বপন মণ্ডলের পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।
নগরকন্ঠ.কম/এআর