বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

বেশি দামে মাস্ক বিক্রি করায় জারিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ায় বেশি দামে মাস্ক বিক্রি করায় এক ব‌্যবসায়ীকে ১০ হাজার টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শহরে হারুন সার্জিক্যাল নামের একটি দোকানের মালিককে ওই অর্থদণ্ড দেয়া হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, কুষ্টিয়া শহরের হারুন সার্জিক্যালে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে কুষ্টিয়া শহরের সব সার্জিক্যাল সামগ্রীর দোকান ও ফার্মেসিকে এ ধরনের অপরাধমূলক কার্যকালাপে না জড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com