বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

কুমিল্লায় যুবলীগ নেতা ও তার মাকে কুপিয়ে বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লার মেঘনা উপজেলা যুবলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী আকবর রাজু ও তার মা সুফিয়া বেগম আহত হন।

মঙ্গলবার মেঘনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আহত রাজু জানান, সোমবার রাত ৩টার দিকে গবিন্দপুর ইউনিয়নের বিনোদপুরে তার নিজ বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল হানা দেয়।

তিনি বাধা দেয়ার চেষ্টা করলে তাকে ও তার মাকে কুপিয়ে আহত করে। এরপর ঘর থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা নিয়ে যায়।

এ ব্যাপারে মেঘনা থানার ওসি আব্দুল মজিদ জানান, ডাকাতির ঘটনায় মাঠে তদন্ত টিম কাজ করছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com