বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দক্ষিণ আফ্রিকার ডারবানে আব্দুর রহিম (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ডারবান থেকে জোহানসবার্গে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিমের সঙ্গে থাকা তার সহযোগী ইমদাদুল হক রকি গুরুতরভাবে আহত হন।

আহত রকি জানান, তারা বিভিন্ন দোকানে মাল ডেলিভারি দিয়ে থাকেন। জোহানসবার্গে আসার পথে তাদের গাড়ীতে অতিরিক্ত মাল ছিল। মাঝ পথে চোখে ঘুম চলে আসে তার ও আব্দুর রহিমের।

হটাৎ তাদের গাড়ি উল্টে গেলে আব্দুর রহিমের মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলে আব্দুর রহিম মারা যান।

স্থানীয় ড্রাইভার ও রনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। নিহত আব্দুর রহিম ফেনী জেলা দাগনভূঁইয়া উপজেলার ডাবরামপুর গ্রামের এবং আহত রকি নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুর হাটের সিরাজপুর গ্রামে বাসিন্দা।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com