বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শনির আখড়ার রঙের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর শনির আখড়ার বাগানবাড়ি এলাকার একটি রঙ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১টা ৬ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নিয়ন্ত্রণের জন্য বের হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে অপারেটর সাহাদাত জানান, যাত্রাবাড়ির শনির আখড়া এলাকার বাগানবাড়িতে একটি রঙ তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১১টা ৬ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে বের হয়ে যায়। মোট ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com