বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে উদ্যোগ নেওয়া হবে : মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘নারীর জন্য সমান সুযোগ ও নারীবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিতে সরকারের নির্দেশনা মোতাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করে চলেছে।’

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শক্তি ফাউন্ডেশনের আয়োজনে নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠান মেয়র সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নারীদের আরও কর্মদক্ষ হয়ে গড়ে ওঠার ওপর জোর দেন।

‘আই ডেয়ার্ড টু ড্রিম’ শিরোনামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আতিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, শক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হুমাইরা ইসলাম, পিএইচডি এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অফ প্রোগ্রাম ইমরান আহমেদ, হেড অফ ডিএফআইডি বাংলাদেশ জুবিথ হার্বাটসন, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খান, এসবিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও সোনিয়া বশির কবীর।

অনুষ্ঠানে ‘চ্যালেঞ্জেস ইন পারসুয়িং আওয়ার ড্রিম: দ্য ওয়ে ফরোয়ার্ড’ প্রতিপাদ্য বিষয়ের ওপর একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চারজন সফল নারী তাদের সংগ্রাম এবং সাফল্যের গল্প তুলে ধরেন।

অনুষ্ঠানে মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে শক্তি ফাউন্ডেশন সাতটি পদক্ষেপ কার্যকর করার ঘোষণা দেয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com