বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস থাকতে পারে সন্দেহে বিদেশ থেকে মানিকগঞ্জে আসা ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পর্যন্ত বিদেশ থেকে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় আসে তারা।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, তারা সবাই বিদেশ থেকে এসেছে। করোনাভাইরাস থাকতে পারে এমন সন্দেহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা তাদের হোম কোয়ারেন্টাইনে রেখেছি।
তিনি বলেন, হোম কোয়ারেন্টাইনে যাদের রাখা হয়েছে, তাদের কারো মধ্যেই করোনা আক্রান্তের কোনো লক্ষণ নেই। তারপরও তারা যেহেতু আক্রান্ত বিভিন্ন দেশ থেকে এসেছেন, তাই ঝুঁকি এড়াতে হোম কোয়ারেন্টাইনে রেখেছি।
দেশে এখন পর্যন্ত তিনজন করোনা রোগী শনাক্তের তথ্য দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টা পর্যন্ত বিশ্বে ১১৫টি দেশে ১ লাখ ১৬ হাজার ৪৫৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মারা গেছে চার হাজার ৯১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৬৪ হাজার ৭৫০ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে- দুই তৃতীয়াংশ দেশে স্থানীয় সংক্রমণের মাধ্যমে আক্রান্ত হয়েছে। একারণে এ বিষয়টি গুরুত্ব দিয়ে আক্রান্ত দেশ থেকে আসাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
নগরকন্ঠ.কম/এআর