বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বুধবার থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২০-২১) কার্যনির্বাহী কমিটির দুদিনব্যাপী নির্বাচন। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেবেন ৭ হাজার ৭৮১ জন আইনজীবী।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) সভাপতি পদে বারের বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হক নেতৃত্ব দিচ্ছেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে (নীল প্যানেল) থেকে সভাপতি পদে বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল নিজ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন।
নগরকন্ঠ.কম/এআর