বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ২ জন ‘হোম কোয়ারেন্টাইনে’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁপাইনবাবগঞ্জে ২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে একজন ইতালি ফেরত এবং অন্যজন ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এই তথ্য নিশ্চিত করে জানান, গত কয়েক দিন আগে ইতালি ও ভারত থেকে ২ জন বাংলাদেশে আসার পর বিষয়টি জানতে পেরে তাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছিল। তবে তাদের মধ্যে কোনো উপসর্গ না থাকলেও যেহেতু বিদেশ থেকে এসেছেন তাই তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা দুইজনের একজন সদর ও অন্যজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জেলার স্থলবন্দরসহ হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৪ টি এবং ৫ উপজেলার ৫ হাসপাতালে ২টি করে আইসোলেশন বেড হিসেবে স্থাপন করা হয়েছে। সে সঙ্গে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রকে কোয়ারেন্টাইনের জন্য নির্বাচন করা হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দরে ৩ সদস্যের একটি মেডিক্যাল টিম হ্যান্ড থার্মাল স্ক্যানারের সাহায্যে প্রতিদিন বন্দর ব্যবহারকারী সকল যাত্রী, ভারতীয় ট্রাক চালক ও এদের সহকারীদের পরীক্ষা-নিরীক্ষা করছে।

এদিকে মাস্ক ও স্যানিটাইজার সামগ্রী নিয়ে কোনো ব্যবসায়ী যেন ফায়দা লুটতে না পারে সে জন্য প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গত বুধবার থেকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। ইতিমধ্যে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে ২ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com